ভ্যারিয়েবলে মান এসাইন, দুটি ভ্যালুকে তুলনা করা কিংবা বিভিন্ন গানিতিক অপারেশন সর্ম্পূন করার জন্য বিভিন্ন অপারেটর ব্যবহার করা হয়। যেমন:
তুলনা মূলক স্ট্যাটমেন্ট এ বাক্যের সৌন্দর্য বৃদ্ধিতে একটি অপশনাল কিওয়্যার্ড "হয়" ব্যবহার করা হয়।
| অপারেটর | বিবরন | উদাহরন |
|---|---|---|
| এর সমান | দুটি মান সমান কি না | যদি( ক এর মান খ এর সমান হয় ); |
| == | দুটি মান সমান কি না | যদি( ক == খ) |
| এর সমান না হয় | দুটি মান সমান ভিন্ন কি না | যদি( ক এর মান খ এর সমান না হয় ); |
| != | দুটি মান সমান ভিন্ন কি না | যদি( ক != খ) |
| ( হতে, থেকে, চেয়ে )(বড়, বেশি) | একটির মান অপরটির থেকে বড় কি না | যদি(৩ থেকে ৪ বড় হয়) |
| > | একটির মান অপরটির থেকে বড় কি না | যদি(৪>৩) |
| ( হতে, থেকে, চেয়ে )(ছোট, কম) | একটির মান অপরটির থেকে ছোট কি না | যদি(৪ থেকে ৩ ছোট হয়) |
| < | একটির মান অপরটির থেকে ছোট কি না | যদি(৩<৪) |
| >= | বড় অথবা সমান | যদি( ক >= খ ) |
| <= | ছোট অথবা সমান | যদি( খ<=ক ) |
| অপারেটর | বিবরন | উদাহরন |
|---|---|---|
| এবং | আবশ্যক কন্ডিশন | যদি( ক == ১০ এবং খ == ২০); |
| && | আবশ্যক কন্ডিশন | যদি( ক == ১০ && খ == ২০); |
| অথবা | অপশনাল কন্ডিশন | যদি( ক == ১০ অথবা খ == ২০); |
| || | অপশনাল কন্ডিশন | যদি( ক == ১০ || খ == ২০); |
| ! | না বোধক | যদি( ক != ১০) |
| অপারেটর | উদাহরন |
|---|---|
| সত্য | যদি( গল্প সত্য হয়); |
| হ্যা | ধরি পরিচিত = হ্যা; |
| মিথ্যা | যদি( গল্প মিথ্যা হয়); |
| না | ধরি পরিচিত = না; |
| অপারেটর | বিবরন | উদাহরন |
|---|---|---|
| + | যোগ | ক = ১০+২০; // ৩০ |
| - | বিয়োগ | খ = ২৫ - ৫; // ২০ |
| × | গুন | গ = ৫×৫; // ২৫ |
| * | গুন | গ = ৫*৫; // ২৫ |
| ÷ | ভাগ | ব = ১০০÷২০; // ৫ |
| / | ভাগ | ব = ১০০/২০; // ৫ |
| % | ভাগশেষ | ভ = ১৪%৩; // ২ |
| ++ | ইনক্রীমেন্ট বা বৃদ্ধি | প = ১০; প++ ; // ১১ |
| - - | ডিক্রীমেন্ট বা হ্রাস | ম = ১০; ম- - ; // ৯ |